সত্তা

তুই আমায় বদলে নিতে বলেছিলি,
আমি চাইনি।
সেই আমি আজ, তোর মতো হতে গিয়ে,
নিজেকে হারিয়ে ফেলেছি।

আমি বেঁচে থাকি

আমি বেঁচে থাকি তোমার সাথে,
তোমার গানে, তোমার কথায়।
বেঁচে থাকি তোমার চুলের সুগন্ধে,
তোমার হাতের নরম ছোঁয়ায়।

সকাল বেলার আলো

শিশির ভেজা ঘাসের ওপর তোমার নগ্ন পায়ের নরম ছোঁয়ায়,
হারিয়ে গেলো হৃদয় আমার মৃদু হাওয়ার আলতো দোলায়।

তুমি ছিলে বলে

তুমি ছিলে বলে,
আবার এসেছি ফিরে জোনাকীর ভিড়ে।
তারা গুণে রাতের শেষে,
পথ ভুলে পথ পেয়ে
অনেকটা পথ হেঁটে,
এসেছি তোমার কাছে।

রুদ্ধদ্বার

হে ভগবান, তোমার দ্বারে,
আসি বারে বারে।
তবে কেনো মোরে,
ফিরিয়ে দাও অগোচোরে?

জীবন-যুদ্ধ

এ যুদ্ধ যুদ্ধের জন্যে নয়,
এ যুদ্ধ অস্তিত্বের লড়াই।
এ যুদ্ধে সৈন্য, হাতি, ঘোড়া নেই,
বোমা-বারুদ, কামান নেই।