তুমি না থাকলে লিরিক্স | Tumi Na Thakle Lyrics | Anjan Dutta1 min read

তুমি না থাকলে

তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না,
তুমি না থাকলে মেঘ করে যেতো বৃষ্টি হতো না।
তুমি আছো বলে মন কষাকষি,
করে হাসাহাসি নাক ঘষাঘষি..
রাপা পাপাপা, অং ভং ছং..
ও ইয়ে, ও ইয়ে

তুমি না থাকলে গড়ের মাঠটা মাঠেই মারা যেতো,
তুমি না থাকলে গড়িয়াহাটটা গুয়াটে মালার মতো।
তুমি না থাকলে গাইত না গান গুপি বাঘার দল,
মোহন বাগান কবে হয়ে যেতো শুধু ইস্টবেঙ্গল..
তুমি আছো বলে টেক্সাসে বসে তোপসে মাছের ফ্রাই,
নিউজার্সিতে তোমার গাড়িতে হঠাৎ তোমাকে চাই।
তুমি আছো বলে সিসিলিতে আছে সুচিত্রা উত্তম,
আজ বাগদাদ, কাল ব্যাবিলনে তোমার সম্মেলন।
তুমি না থাকলে সুকুমার রায়,
লুঙ্গি পরে গামছা গলায় খবর পড়তো।
রাপা পাপাপা, অং ভং ছং…
গিভ মি মোর…ও ইয়ে

তুমি না থাকলে সুমনের নাম হয়ে যেতো নচিকেতা,
তুমি আসবে বলেই লিখতো না কেউ তোমার মনের কথা।
তুমি না থাকলে কবিতার মানে হয়ে যেতো কীর্তন,
তুমি না থাকলে সুনীল-শক্তি হয়ে যেতো সনাতন..
তুমি না থাকলে ঊষা উত্থুপ কোচিনেই থেকে যেতো,
গাইত না গান পাড়ায় পাড়ায় তোমার মনের মতো।
তুমি না থাকলে অ্যারাবিয়ানের নামচি মুম্বাই,
তুমি না থাকলে কোলকাতা ছেড়ে কবে টাটা বাই বাই।
তুমি না থাকলে বনলতা সেন
সকাল সন্ধ্যে ডাক্তার লেনে কাপড় কাচতো।
রাপা পাপাপা, অং ভং ছং…
তুমি না থাকলে… ও ইয়ে
তুমি না থাকলে (৩)

তুমি না থাকলে দেবদাস কবে হয়ে যেতো ক্ষুদিরাম,
তুমি না থাকলে শুধু ডানদিক থাকতো না কোনো বাম।
ধর্মতলায় লেগে যেতো রোজ ধর্মের যুদ্ধ,
তুমি না থাকলে বেচতো বিড়ি গৌতম বুদ্ধ।
তুমি না থাকলে রবীন্দ্রনাথ
কালির দোয়াত মাথায় ঠুকে হতো কুপোকাত।
রাপা পাপাপা, অং ভং ছং..
তুমি না থাকলে..(১০)

গানতুমি না থাকলেশিল্পীঅঞ্জন দত্ত
আ্যলবামশুনতে কি চাওকথাঅঞ্জন দত্ত
সাল১৯৯৪ সুরঅঞ্জন দত্ত
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x