আমি কি তোমায় খুব বিরক্ত করছি লিরিক্স | Ami Ki Tomay Khub Birokto Korchi Lyrics | Drishtikone1 min read

আমি কি তোমায় খুব বিরক্ত করছি

আমি কি তোমায় খুব বিরক্ত করছি
বলে দিতে পারো তা আমায়,
হয়তো আমার কোনো প্রয়োজন নেই
কেন লেগে থাকি একটা কোণায়। (২)

তুমি বলে দিতে পারো তা আমায়
চিঠি লিখবো না এই ঠিকানায়,
আমারও তো মন ভাঙে
চোখে জল আসে,
আর অভিমান আমারও তো হয়
অভিমান আমারও তো হয়।

যদি এই মুঠো ভরা শিউলি ফুল
যদি ওই খুলে রাখা কানের দুল,
লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও, আমি যাই ছেড়ে।

এত কথা বলি
পাখি হয়ে উড়ে যায় সব
তোমাকে ছুঁতে পারে না।
এতবার আসা যাওয়া একই পথ দিয়ে
কই তোমার তো চোখে পড়ে না। (২)

তাহলে কি আমি কেউ নই
যেন অজানা ভাষায় লেখা বই।
আমারও তো মনে হয়
মাঝে মাঝে ছুঁয়ে দেখি,
সুযোগটা পাচ্ছি কই?
আমি সুযোগটা পাচ্ছি কই?

যদি এই মুঠো ভরা শিউলি ফুল
যদি ওই খুলে রাখা কানের দুল,
লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও, আমি যাই ছেড়ে।

আমি কি তোমায় খুব বিরক্ত করছি…

গানআমি কি তোমায় খুব বিরক্ত করছিশিল্পীঅনুপম রায়
ছায়াছবিদৃষ্টিকোণ কথাঅনুপম রায়
সাল২০১৮ সুরঅনুপম রায়



0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x