হাল ছেড়ো না বন্ধু লিরিক্স | Hal Chhero Na Bandhu Lyrics | Jibanmukhi1 min read

হাল ছেড়ো না বন্ধু

ছেড়েছো তো অনেক কিছুই পুরনো অভ্যেস,
অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ। (২)
ছেড়েছো তো অনেক কিছুই পুরনো বোলচাল,
পুরনো ঘর, পুরনো ঘর কুড়নো জঞ্জাল।
হাল ছেড়ো না,
হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে,
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।

ছেড়েছো তো অনেক কিছুই পুরনো সেই হাসি,
সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি। (২)
স্বপ্নগুলো ছেড়েছো তো কয়েক বছর আগে,
আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে।
হাল ছেড়ো না,
হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে,
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।

আমারো তো বয়েস হচ্ছে রাত বিরেতেই কাশি, (২)
কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি।
বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো,
বেঁচে নেবার স্বপ্নটাকে জাপটে ধরে থেকো।
দিন বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না,
পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না।
হাল ছেড়ো না,
হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।

গানহাল ছেড়ো না বন্ধুশিল্পীকবীর সুমন
কথাকবীর সুমনসুরকবীর সুমন
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x