Tag Rabindrasangeet

জাগরণে যায় বিভাবরী লিরিক্স | Jagarane Jay Bibhabari Lyrics | Rabindrasangeet

জাগরণে যায় বিভাবরী-
আঁখি হতে ঘুম নিল হরি মরি মরি।
যার লাগি ফিরি একা একা-আঁখি পিপাসিত, নাহি দেখা,
তারি বাঁশি ওগো তারি বাঁশি তারি বাঁশি বাজে হিয়া ভরি মরি মরি॥

সেদিন দুজনে দুলেছিনু বনে লিরিক্স | Sedin Dujane Dulechhinu Bane Lyrics | Rabindrasangeet

সেদিন দুজনে দুলেছিনু বনে,ফুলডোরে বাঁধা ঝুলনা।
সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না॥
সেদিন বাতাসে ছিল তুমি জানো-আমারি মনের প্রলাপ জড়ানো,
আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা॥